পাবলিক পরিষেবা তে এ.সি বাস।।
বর্তমান ব্যস্ত জীবনে আমাদের নিত্য দৈনন্দিন কাজের ভিড়ে সময়ের খুব অভাব। স্কুল, কলেজ, অফিস বা অন্যান্য বিভিন্ন কাজ সময় অনুসারে করতে যানবাহন একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমাদের ব্যস্ত শহর কলকাতার একমাত্র সহজ উপায় হলো পাবলিক বাস।সেক্ষেত্রে এ.সি বাসের জুরি মেলা ভার। ভাড়া বেশি, তাতে কী! গায়ে ফোসকা পড়া গরম থেকে বাঁচতে শহরে বাতানুকূল বাসে যাত্রীসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। পরিবহণ দপ্তর সূত্রে খবর, শহরে আপাতত এসি বাসের সংখ্যা সাড়ে তিনশোর কাছাকাছি। এই সব বাসে প্রতিদিন গড়ে আড়াই লক্ষের বেশি যাত্রী যাতায়াত করছেন।

বাসে উঠে সিটে বসলেই হল। ৭ টাকা থেকে যেখানে শুরু সাধারণ বাসের ভাড়া,এ.সি বাস সেখানে ২০ টাকা থেকে শুরু। ভাড়া বেশি ঠিকই, কিন্তু তাতে কি। স্বাচ্ছন্দ্য ও দেবে আপনাকে সেরকম। কলকাতা ভ্রমণের জন্য ও যানবাহন হিসেবে বেছে নেওয়া হচ্ছে এই এ.সি বাস। এ.সি বাস সুরক্ষাও দেয় বেশি আপনাকে। বর্তমানে ইলেকট্রিক এ.সি বাস এসে গেছে।যা আপনাকে বহিরাগত সমস্ত শব্দ থেকে বিরত রাখে।এ.সি বাস এর সংখ্যা অনেক। ইলেকট্রিক এ.সি বাসের সংখ্যা বাড়ানো হোক। কারন এর দূষণের মাত্রা অনেক কম। যান দূষণ ও তার প্রতিকার নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা স্বাগত জানিয়েছেন এই সরকারি উদ্যোগকে। সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
