বর্তমানে গহনার দাম আকাশ ছোঁয়া, সোনার গহনা বানানো দুর্বিসহ, কিন্তু সাজগোজে তো আর ফাঁকি দেওয়া যায়না! তাই নির্ভর হতে হয় বাজারে চলতি জুয়েলারীর উপর। সেক্ষেত্রে “JUNK” জুয়েলারীর জুড়ি মেলা ভার। অফিস পার্টি হোক বা বিয়ে বাড়ি যেকোনো সাজেই “JUNK JEWELLERY” দেবে আপনাকে পারফেক্ট লুক। আর দাম আপনার বাজেটের মধ্যে।

গড়িয়াহাট, হাতিবাগান, এসপ্লেনেডের ফুটপাথ থেকে শপিং করার মজাই আলাদা। আর শপিং করতে গেলাম “জাঙ্ক জুয়েলারী” নেব না তা তো হয়না। ওখানে গেলেই মনে হয় গয়না যেনো হাতছানি দিয়ে ডাকছে।

বর্তমানে JUNK JEWELLERY র অনলাইন বাজার রমরমা। Facebook খুললেই নানান রকম ডিজাইনের জুয়েলারী পেজ, আফগান জুয়েলারী থেকে শুরু করে বিডসের হ্যান্ডমেড জুয়েলারীর সম্ভার। এমনকি মাটির হ্যান্ডমেড গহনাও। যা আপনার লুকে অন্যরকম ছোঁয়া এনে দেবে, আর ঘরে বসে অর্ডার করলেই হোম ডেলিভারি পাবেন।
অন্যদিকে “জাঙ্ক জুয়েলারী” র গহনা পরতে পরতে কালো হয়ে যায়, পছন্দের জুয়েলারী নষ্ট হয়ে গেলে মন খারাপ হবেই। তাই নষ্ট হবার আগে যত্ন নিন। তার কিছু টিপস নিচে দেওয়া হলঃ
(১) টুথব্রাস বা টুথপিক দিয়ে পরিষ্কার করুন কালো দাগ অংশ গুলো।
(২) লেবু বা ভিনিগারের সাথে জল মিশিয়ে আপনার পছন্দের গহনা গুলি পরিষ্কার করুন।
(৩) অক্সিডাইসড গহনা ছাড়া অন্য ধরনের গহনার জন্য লিকুইড হ্যান্ড সোপ, বেবি শ্যাম্পু বা টুথপেস্ট ব্যবহার করুন।

তাই আর দেরি না করে আপনার পুজোর জুয়েলারী কালেকশন শীঘ্রই বাড়িয়ে ফেলুন।